Main Menu

প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মোকতাদির চৌধুরীর মত বিনিময়

[Web-Dorado_Zoom]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে তিনি এই মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় মোকতাদির চৌধুরী বলেন, সংবিধান রক্ষায় নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ না এলে আদর করে আনা যায় না। তবে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পদ্ধতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

তিনি বলেন, সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছে। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝেও উচ্ছাস বিরাজ করছে বলে জানান তিনি।

উবায়দুল মোকতাদির চৌধুরী সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুবল বারী চৌধুরী মন্টু এসময় বক্তব্য দেন।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares