Main Menu

পৌরসভার উন্নয়নে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টরের সহায়তা অত্যন্ত প্রয়োজন —— পৌর মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

DSCN3150গতকাল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র এর কার্যালয়ে পৌর মেয়র নায়ার কবীরের সাথে নগর পরিচালন উন্নতিকরণ কর্মসূচী ইউজিআইএপি এর কার্যক্রম বাস্তবায়ন সরেজমিনে যাচাইয়ের লক্ষ্যে প্রকল্প ব্যবস্থাপনা অফিস কর্মকর্তা ও পরামর্শক সমন্বয়ে গঠিত ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌরসভার উন্নয়নে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টরের সহায়তা অত্যন্ত প্রয়োজন। এই লক্ষকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কাজ করতে চাই। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পরামর্শক প্রতিনিধি দলের প্রধান কুমিল্লা আরএমএমইউ’র উপপরিচালক মোঃ শাহ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী প্রকৌশলী নাজমুল আহসান খান, মজিবুর রহমান, মোঃ জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মোঃ ফারুক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ প্রমুখ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares