
এ সময় পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌরসভার উন্নয়নে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টরের সহায়তা অত্যন্ত প্রয়োজন। এই লক্ষকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কাজ করতে চাই। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পরামর্শক প্রতিনিধি দলের প্রধান কুমিল্লা আরএমএমইউ’র উপপরিচালক মোঃ শাহ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী প্রকৌশলী নাজমুল আহসান খান, মজিবুর রহমান, মোঃ জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মোঃ ফারুক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ প্রমুখ।প্রেস রিলিজ