Main Menu

নূরনগর ষ্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়াস্থ নূরনগর স্টুডেন্ট ওয়েলয়েয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের এ মালেক কনভেনশন হলে এ ইফতারের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখার সাবেক সহ সভাপতি মেহেদী হাসান কাশ্মীর, রবিউল ইসলাম রুমি ও রিয়াদুল হক রিমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রহমত উল্লাহ, চট্রগ্রাম কাস্টমস কর্মকর্তা মোঃ সদর উদ্দিন মানিক, আমেরিকার প্রবাসী জয়দিল হোসেন, কক্সবাজার সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা জুবায়েরুল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সিটি মডেল কলেজের প্রভাষক নূর মোহাম্দ, প্রভাষক হুমায়ুন কবির, নিয়াজ মোঃ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহকারি অধ্যক্ষ গাজী মহসিন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম সরকার প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares