Main Menu

নাসিরনগরে মোটর সাইকেল দুর্ঘটনা দুই এস আই সহ এক পথচারী আহত

[Web-Dorado_Zoom]

1436781280নাসির নগর,ব্রাক্ষণবাড়িয়াঃÑ ব্রাক্ষনবাড়িয়ার নাসির নগর উপজেলার নাসির নগর ছাতিয়াইন সড়কের তুলাগাছ মোড়ে সোমবার দুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় নাসির নগর থানার দুই এস আই ও এক পথচারী আহত হয়েছে ।গুরুতর আহত এস আই গিয়াস উদ্দিন ও পথচারী মোহনবাসী সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এস আই সৈয়দ মোঃ মাহবুব কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে ।

জানা গেছে, পথচারী মোহনবাসী বাড়ি থেকে নাসির নগর আসার পথে ও এস আই দুইজন মোটর সাইকেল যোগে তিলপাড়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।এ বিষয়ে নাসির নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদেরের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান এস আই মোঃ গিয়াস উদ্দিন ও পথচারী মোহনবাসী সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares