Main Menu

নবীনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৬০০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার চাউল বিতরন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি আজ ৩১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা উদ্যোগে ২, ৩ ও ৪নং ওয়ার্ডে ৬০০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পরিবার প্রতি ১০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে।

উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস। এসময় কার্যক্রম পরিদর্শন ও সার্বিক তদারকি করেন সহকারী কমিশনার ভূমি মো. মোশারফ হোসাইন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু সাইদ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ গনি চাঁন মকসুদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবু তাহের, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নুরুজ্জামান সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার নেতৃবৃন্দ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares