নবীনগর উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি আজ ৩১ জুলাই নবীনগর উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়ন করার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ০৫ টি মামলায় ৫ জনকে ১২০০০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২ টি মামলায় ২ জনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোট ০৭ টি মামলায় ০৭ জনকে ১২৫০০(বার হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন। এসময় তিনি মানুষকে স্বাস্থবিধি অনুসরণ করার জন্য ও ঘরে থাকার জন্য মোটিভেশন করেন এবং মাস্ক বিতরণ করেন।
(Next News) নবীনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৬০০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার চাউল বিতরন »



















