Main Menu

নবীনগরে সাপের কামড়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধার পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষধর সাপের কামড়ে সোনিয়া নামে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার বিটঘর গ্রাম ৬ নং ওয়ার্ড পূর্বপাড়া ঈদ গাও এর উত্তর পাশে বাড়িতে এ ঘটনা ঘটে।মৃত সোনিয়া ওই এলাকার মজনু খানের মেয়ে। সে বিটঘর রাধানাথ উচ্চ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী ছিল।

সোনিয়ার বাবা মজনু মিয়া জানান, তার মেয়ে সোনিয়া শখের বসে আজ হাতে মেহেদী দিচ্ছিল। সোফায় বসা অবস্থায় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দিলে সোনিয়া সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তারা সোনিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যু সইতে না পেরে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন মজনু খান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, রাত সাড়ে ৯টার দিকে সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। সোনিয়ার পায়ে সাপের দাঁতের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares