Main Menu

নবীনগরে সাংসদ এবাদুল করিমের ইফতার ও ত্রান সামগ্রী বিতরন

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  বিশ্বব্যাপী ভয়াবহ করোনার প্রার্দুভাবের কারণে ও পবিত্র রমজানকে সামনে রেখে কর্মহীন,অসহায়, হত দরিদ্র মানুষের মাঝে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুলের উদ্যোগে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রীর মাঝে ছিল চাউল , ছোলা বুট, তেল, পেয়াজ,আলু ও মুড়ি।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, পৌর মেয় এড. শিব সংকর দাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড.সুজিত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরি শাহান, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. পারভেজ হোসাইন, কাউন্সিলর গনি চান মকসুদ,  মো. আবু সায়েদ প্রমুখ।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির জানান, পর্যাক্রমে  পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম গুলিতে এই ত্রান পৌছে দেওয়া হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares