Main Menu

কসবা পৌরসভা ও জাতীয় পার্টির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ

[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা ও জাতীয় পার্দ্যোটির উদ্যোগে চাউল শিশু খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়।
আজ সকালে কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের নিদের্শে প্রতিনিধিদের উপস্থিতিতে কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কসবা রেসিডিন্সিয়াল স্কুল মাঠে পৃথক পৃথক ভাবে ৮ ও ৯নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করেন।
বিতরণকালে কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,পৌর কাউন্সিলর হেলাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তারেক এ আদেলের পক্ষ থেকে কসবা ও আখাউড়ায় ১৫শত  মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ সকালে কসবায বিতরণ  সময়ে উপস্থিত ছিলেন উপজেলা জাপার সদস্য সচিব জহিরুল হক,পৌর সভাপতি কামাল উদ্দিন ও শেখ মনির।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares