Main Menu

নবীনগরে বেঙ্গল সিমেন্টের উদ্যোগে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নির্মান শিল্পীদের দিয়ে দেশের সিমেন্ট তৈরী প্রতিষ্ঠান বেঙ্গল সিমেন্টের উদ্যোগে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে দুপুর পুর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেঙ্গল গ্রুপের হেড অব ডিভিশন মো. আরিফুল হাছানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নজু, মো. নাছির উদ্দিন,স্থানীয় সাংসদের ব্যাক্তিগত পিএস মো. মুক্তার হোসেন শিকদার,বিশিষ্ট ব্যাবসায়ি মো. খোরশেদ আলম জুয়েল ,আশ্রাফ হোসেন রুবেল প্রমুখ।। এসময় সম্মেলন শেষে আমন্ত্রিত নির্মান শিল্পীদের নিয়ে রেফেলড্র অনুষ্ঠিত হয়। উক্ত রেফেলড্র অনুষ্ঠানে বিজয়ি ২০ জন নির্মান শ্রমিকদের পুরুস্কার প্রদান করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares