Main Menu

নবীনগরে তিনটি বিদ্যালয়ের ও স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে আজ সোমবার দুপুরে দুটি প্রাথমিক বিদ্যালয়ের ও সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনসহ একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন স্থানীয় এমপি।
জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতমোড়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন, ও সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের নতুন একটি ভবন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মোখলেছুর রহমান সাতমোড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন তথ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।
উদ্বোধন শেষে বিকেলে সাতমোড়া উচ্চ বিদালয়ে মাঠে ড. বি এন দুলাল এর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি, আরও বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহাম্মদ, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, জেলা পরিষদ সদস্য আবুল হোসেন আজাদ, অধ্যাপিকা নুরুনাহার, সনি আক্তার সূচি,মোজাম্মেল হক ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, নবীনগর থানার ওসি মোঃ আমিনুর রশিদ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন আহাম্মেদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares