Main Menu

নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০- আটক ৩

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ  নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে আজ শুক্রবার (২৭/৪) সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সৃষ্ঠ সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়াও সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
নবীনগর থানার ওসি আসলাম সিকদার জানান, পরিস্থিতি এখন শান্ত। তিনি আরো জানায়, ওই এলাকার নুরুল ইসলাম ও কুদ্দুছ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গ্রামের হানিফ গ্রুপ একটি দলের সমর্থন দিচ্ছে।
সুত্র জানায়, তিন যুগেরও বেশি সময় ধরে চলে আসা গ্রাম্য সহিংসতার পুনরাবৃত্তি এ ঘটনা। গত বছরের ৭ ফেব্রুয়ারী একই ঘটনায় ১০ জন আহত হয়। দীর্ঘ সময় ধরে চলে আসা এ গ্রাম্য রক্ত খেলায় বহু মানুষের প্রাণহানী ও পঙ্গুত্বের ঘটনা ঘটলেও এর শেষ কোথায় তা এখন পশ্নের দেখা দিয়েছে সুশীল মহলে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares