
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়াও সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
নবীনগর থানার ওসি আসলাম সিকদার জানান, পরিস্থিতি এখন শান্ত। তিনি আরো জানায়, ওই এলাকার নুরুল ইসলাম ও কুদ্দুছ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গ্রামের হানিফ গ্রুপ একটি দলের সমর্থন দিচ্ছে।
সুত্র জানায়, তিন যুগেরও বেশি সময় ধরে চলে আসা গ্রাম্য সহিংসতার পুনরাবৃত্তি এ ঘটনা। গত বছরের ৭ ফেব্রুয়ারী একই ঘটনায় ১০ জন আহত হয়। দীর্ঘ সময় ধরে চলে আসা এ গ্রাম্য রক্ত খেলায় বহু মানুষের প্রাণহানী ও পঙ্গুত্বের ঘটনা ঘটলেও এর শেষ কোথায় তা এখন পশ্নের দেখা দিয়েছে সুশীল মহলে।