Main Menu

নবীনগরে কৃষি জমি থেকে যুবকের লাশ উদ্ধার!

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়নপুর ব্রাক অফিস সংলগ্ন পশ্চিম পাশের কৃষি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।আজ শুক্রবার সকাল আনুমানিক ১০ টায় ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
থানা সুত্র জানায়, নিহত ব্যক্তির নাম মো.হেলাল মিয়া(৩৫),সে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামের বাচ্চু মিয়া ছেলে। বর্তমানে  নবীনগর পৌর এলাকার হাসপাতাল পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো সে।
নবীনগর থানার ইন্সপেক্টর তদন্ত সজল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares