Main Menu

দেশের অর্থনীতির জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই : ইসি মো. আনিছুর রহমান

[Web-Dorado_Zoom]

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। কারণ দেশের অস্তিত্ব ও অর্থনীতির স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

আগামী ৭ জানুয়ারি একটি ভালো নির্বাচন করতেই হবে। সেই লক্ষ্যে সবাইকে নিয়েই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।  

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট পর্যায়ে কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে এমপিদের তালিকা হয়ে গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ওনার কাছে তালিকা থাকলে প্রকাশ করুক। সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। তবে নির্বাচনের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব অবহেলা করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আনিছুর রহমান বলেন, আগামী ২৯ ডিসেম্বর থেকে সেনাবাহিনী, বিজিবি মাঠে মোতায়েন থাকবে। এদিন থেকে সমগ্র নির্বাচনী এলাকা সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার কম্বাইনড টহল দেবে। যেখানে সহায়তার প্রয়োজন হবে সেখানেই সহায়তা দেবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares