Main Menu

তামিমের ভক্ত আফ্রিদি কন্যারা

[Web-Dorado_Zoom]

12734264_979724472126952_2063182813614035917_nডেস্ক ২৪:: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে তামিম ইকবাল খেলছেন পেশোওয়ার জালমির হয়ে। গোল্ড ক্যাটাগরিতে খেলোয়াড় বেছে নেওয়ার সময় তামিমকে দলে ভেড়ায় দলটি। আর এ দলের অধিনায়ক হচ্ছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

আফ্রিদি’র বিধ্বংসী ব্যাটিং এর কথা মেয়েদের অজানা নয়। তাই বলে বিশ্বের আর কোনো দেশের বিধ্বংসী ব্যাটিং এর কথা আফ্রিদি কন্যারা জানবেন না তা কি হয়? বাংলাদেশের তামিম ইকবালের দুর্ধর্ষ ব্যাটিং-এও আফ্রিদি কন্যারা রীতিমতো মুগ্ধ।

তাই তো আফ্রিদির দুই মেয়ে আকসা ও আনসা তামিম ইকবালের সাথে ছবি তুলে রাখার সুযোগটা মিস করলেন না। তামিমকে মধ্যে রেখে দুই কন্যা তুলে ফেললেন ছবি।

ছবিঃ সংগৃহীত

পিএসএলে নিজেকে প্রত্যেক দিন ছাড়িয়ে যাচ্ছেন তামিম ইকবাল। এশিয়া কাপে না খেললেও সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই প্রস্তুতি হিসেবে বেছে নিয়েছিলেন পাকিস্তানের এই ঘরোয়া টুর্নামেন্টকেই। ব্যাট হাতেই নিয়মিত বলে চলেছেন প্রস্তুতির গল্পটা। এরই মধ্যে পুরো টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহক তিনি!

দুবাইতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ছয় ম্যাচে তার সংগ্রহ ২৬৭ রান। দুবার ছিলেন অপরাজিত। সর্বোচ্চ অপরাজিত ৮০। মোট অর্ধশতক তিনবার (৮০*, ৫৫*, ৫১)! দুইবার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। তার ব্যাটে ভর করেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে শহীদ আফ্রিদির পেশোয়ার ঝালমি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares