Main Menu

টিএলসিসি’র কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন — পৌর মেয়র নায়ার কবির

[Web-Dorado_Zoom]

বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) এর সভা অনুষ্ঠিত হয়েছে।

m28916পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, প্যানেল মেয়র আলহাজ্ব ফেরদৌস মিয়া, আলহাজ্ব মুরাদ খান, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ জামাল হোসেন, আবুল বাশার, খবির উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, টিএলসিসি’র কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

আধুনিক নগরায়ন করতে টিএলসিসি’র ভূমিকা অত্যন্ত জরুরী। তিনি এ সময় আরো বলেন, পৌরসভার রিএসেসম্যান্ট কার্যক্রমকে সঠিকভাবে পরিচালিত করতে টিএলসিসি’র সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares