Main Menu

জেলায় চাকুরী জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের কর্মবিরতি পালন

[Web-Dorado_Zoom]

JMS_Health_177ডেস্ক ২৪::চাকুরী জাতীয়করণের দাবীতে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দাবী আদায় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৫০ টি কমিউনিটি ক্লিনিকে আজ ১৪/০২ অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। কর্মবিরতি পালন করায় জেলার ২৫০টি কমিউনিটি ক্লিনিকে
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা জনগন শুন্য হাতে ফিরে গেছে। এদিকে, সিএইচসিপি’রা বলছেন তিন দিন অর্ধদিবস কর্মসুচী পালন করা হবে এর মধ্যে যদি সরকার
দাবী মেনে না নেয় তবে ১৮ ফ্রেব্রুয়ারী থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।7099_5b48fd81f446297784_0
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসুচী পালন করা হচ্ছে। আরো দুদিন সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে। ১৮ ফেব্রুয়ারী পূর্নদিবস এবং ২৩ ফেব্রুয়ারীতে কমিউনিটি
ক্লিনিক প্রকল্পের প্রধান কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসুচী করা হবে। তিনি আরো জানান, চাকুরী জাতীয়করণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares