Main Menu

জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহবান – মেয়র এমরান উদ্দিন জুয়েল

[Web-Dorado_Zoom]

Copy (5) of 1

কসবা প্রতিনিধি: কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন গত বুধবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসতিয়ার আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ।

সম্মেলন উদ্বোধন করেন কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কসবা পৌরসভার মেযর এমারন উদ্দিন জুয়েল।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অপরাধ পত্র পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: মনির হোসেন।

বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক,কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ফায়েজ খন্দকার,কসবা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।

এমরান উদ্দিন জুয়েল তার বক্তব্যে, দেশের জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে সামাজিক সমাবেশের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

প্রধান অতিথি মাসুম বিল্লাহ বলেন, বিএনপি ও জামাত ক্ষমতা যাওয়ার জন্য তারেক জিয়ার নির্দেশেই দেশে মানুষ হত্যা করছে। এই জঙ্গিবিরোধী জনমত সৃষ্টি করার জন্য ছাত্রসমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহাবান জানান। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উওলোন করার মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares