Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

13718737_2106709122887603_7428036779072495_n

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মেড্ডাস্থ জেলা ট্রাক মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাজী শেখ মোঃ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাবেক সভাপতি হাজী মোঃ জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ, জেলা ট্রাক মালিক গ্রুপের সাবেক সদস্য সচিব মোঃ শাহীনুর রহমান শাহীন, আব্দুল আওয়াল, শাহজাহান মিয়া হিরণ, আলহাজ্ব আব্দুর রশিদ ভূইয়া, আলহাজ্ব শাহিদুর রহমান, হাজী মোঃ আক্কাস, হাসান কালু, মাহফুজ মিয়া আবু, রফিকুল ইসলাম, লোকমান হোসেন, আনোয়ার হোসেন ভূইয়া, আবুল হাসেম ছোটন, মোঃ রফিক মিয়া, লিটন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান কার্যকরী পরিষদের গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন এবং আগামীদিনে ব্যবসার কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও আগমী দুই বছর সংগঠন পরিচালনার জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করার লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করা হয়। উক্ত সাবজেক্ট কমিটি যোগ্যতা ও দক্ষতার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত উপনীত হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares