Main Menu

কসবা উপজেলায় ভুইঁয়া ফাউন্ডেশনের কবীরের ব্যক্তিগত উদ্যোগে ১৫শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভুইঁয়া ফাউন্ডেশনের কবীর আহমরদ ভুইঁয়ার  ব্যক্তিগত উদ্যোগে ১৫শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।”মানুষ মানুষের জন্য “এই শ্লোগানকে সামনে রেখে
আজ দুপুরে কসবা উপজেলার ১০ইউনিয়ন, ১টি পৌর সভায় চাউল,তেল,ডাল,মুড়ি,সাবানসহ ১৫শত অসহায়  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ভুইঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কীর আহমেদ ভুইয়ার পক্ষ থেকে বিতরণ করা হয়।
উপজেলার কুটি চৌমুহনীতে ট্রাকযোগে ত্রাণ সামগ্রী আসার পর কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকলিল আজম,কসবা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জিয়াউল হুদা শিপন প্রমুখ  উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কসবা উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভার বিএনপি ও সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে  খাদ্যসামগ্রী গরীব অসহায় মানুষের মাঝে বিতর করার জন্য তুলে দেওয়া হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares