
আজ দুপুরে কসবা উপজেলার ১০ইউনিয়ন, ১টি পৌর সভায় চাউল,তেল,ডাল,মুড়ি,সাবানসহ ১৫শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ভুইঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কীর আহমেদ ভুইয়ার পক্ষ থেকে বিতরণ করা হয়।
উপজেলার কুটি চৌমুহনীতে ট্রাকযোগে ত্রাণ সামগ্রী আসার পর কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকলিল আজম,কসবা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জিয়াউল হুদা শিপন প্রমুখ উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কসবা উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভার বিএনপি ও সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে খাদ্যসামগ্রী গরীব অসহায় মানুষের মাঝে বিতর করার জন্য তুলে দেওয়া হয়।