Main Menu

কসবায় বিজিবি’র অভিযানে ট্রাকসহ দুই আসামী আটক

[Web-Dorado_Zoom]

BGB59161প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ মঈনপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শাহাবুদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকায় সকাল সাড়ে ৯টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ পথে ভারত হতে আসা ১২ টি ট্রাকের চাকার রিং সহ বাংলাদেশী ০১ টি মিনি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ট্রাকের মালিক ও চালককে আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন- মোঃ মোবারক হোসেন (৩৫) পিতা- মোঃ আব্দুল আওয়াল, গ্রাম-বীর চন্দ্রপুর, ডাকঘর- আখাউড়া চেক পোষ্ট, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ ফারুক হোসেন(৪০), পিতা- মৃত আনোয়ার হোসেন, গ্রাম- কালিকাপুর, ডাকঘর-সৌঙ্গলতলী, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা। ট্রাকসহ আটকৃকত মালামালের আনুমানিক মূল্য ষোল লক্ষ টাকা।

ধৃত আসামীদের বিরুদ্ধে অবৈধ পথে মালামাল পাচারের দায়ে মামলা দায়ের পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares