কসবায় শান্তিপুর্ণভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এবছর শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন হয়েছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান। শনিবার দুপুরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে কসবা পৌর মুক্ত মঞ্চে উদযাপন করা হয় এই দিবসটি। এসময় শত শত অনুসারীদের উপস্থিতিতে শান্তিপু্র্ণ ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পেরে এক আবেঘগন পরিবেশ তৈরি হয়।
উপজেলা যুবসেনা সাধারণ সম্পাদক খন্দকার লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পুরকুইল দরবার শরীফ গদিনশীন পীর ড. ছদর উদ্দিন আহাম্মদ।
এসময় ঈদে মিলাদুন্নবী ও নবী( সঃ) দুনিয়ায় আগমনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন জেলা যুবসেনা সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি আবুল খায়ের, ফরাজিকান্দি দরবার শরীফের খলিফা প্রফেসর নূর মোহাম্মদ, উপজেলা ইসলামী ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক এসে এম মহসিন উদ্দিন, উপজেলা যুবসেনা সভাপতি মোঃ মোবারক হোসেন, কুমিল্লা আলিয়া মাদরাসা মুহাদ্দিস মোহাম্মদ সায়িদুর রহমান, উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ সফিউল্লাহ, সাবেক সাধারন সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম আহমদী, মুলগ্রাম ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ খলিল উল্লাহ, ইসলামী ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও কসবা পশ্চিম ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ভুইয়া সহ অন্যরা।
এসময় আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ শত শত ভক্ত অনুসারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর এই অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র দুই পক্ষের মতাদর্শ নিয়ে সংঘর্ষে রনক্ষেত্রে পরিণত হয়েছিলো। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনির হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এ বছর এই অনুষ্ঠান শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা জামায়াত নায়েব আমির মাওলানা শিবলী নোমানী ও আকছিনা দরবার শরীফের গদিনশীন পীর মাওলানা জয়নাল আবেদীন জালালির গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার বিষয়টিও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন পুরকুইল দরবার শরীফের গদিনিশীন পীর ড. ছদর উদ্দিন আহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. ছদর উদ্দিন আহাম্মদ বলেন, আখেরী নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে কেন্দ্র করে মহান রাব্বুল আলামিন সারা দুনিয়াকে নামাজের জায়গা ঘোষনা করেন। আমাদের নবীর আগমনের পূর্বে প্রত্যেক নবীর কওমের জন্য নামাজ বা বন্দেগি’র জায়গা ছিলো নির্দিষ্ট। কিন্ত মহান রাব্বুল আলামিন তাঁর পেয়ারে হাবিব নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পর নবীর পা মোবারক জমিনে স্পর্শ করার মধ্য দিয়ে সারা পৃথিবীর ভুমিকে তাঁর উম্মতের জন্য নামাজের জায়গা ঘোষনা করেন। সেই থেকে প্রিয় নবী (সাঃ) এর উম্মতরা সারা দুনিয়ায় নামাজ আদায়ের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের স্বাদ গ্রহন করছেন। ঈদ মানে শুধুই ঈদুল ফিতর বা ঈদুল আযহা নয় বছরের ৩৬৫ দিনই উম্মতের জন্য মিলাদুন্নবী উদযাপন করা যায়।
এসময় আজকের মিলাদুন্নবী শান্তপুর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনি সহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে উপস্থিত শত শত অনুসারীদের নিয়ে সকল মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন। এর আগে পৌর শহরের কদমতলী এলাকা থেকে শত শত অনুসারীদের নিয়ে একটি বিশাল একটি আনন্দ রেলী করে এসে অনুষ্ঠানস্থলে হাজির হন ড. ছদর উদ্দিন আহাম্মদ।



















