Main Menu

অসুস্থ হয়ে হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ভাষাসৈনিক আহমদ রফিক

[Web-Dorado_Zoom]

ভাষাসৈনিক আহমদ রফিক আবারও অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আগের দিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছিলেন।

আহমদ রফিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী।

তিনি বলেন, শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসক বলেছিলেন, হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। উল্টো সংক্রমণের ঝুঁকি আছে। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়।

কিন্তু আজ আবার অসুস্থ হয়ে পড়লে তাকে আবার আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর থেকেই আহমদ রফিকের অবস্থা বিশেষ ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে লেখালেখি বন্ধ হওয়ায় খুবই মানসিক কষ্টে ছিলেন। শুক্রবার ছাড়পত্র পাওয়ার পর থেকে ল্যাবএইডের একজন নার্স, একজন কর্মচারী এবং আহমদ রফিকের পক্ষে একজন নার্স তার সেবায় নিয়োজিত ছিলেন। তার চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করছে ল্যাবএইড কর্তৃপক্ষ।

আহমদ রফিক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ১৯২৯ সালের ১২ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল হামিদ এবং মাতা রহিমা খাতুন। তার স্ত্রী ডা. এস. কে রুহুল হাসিন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares