Main Menu

এসিল্যান্ড অফিসে হামলা, নবীনগরে বাবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

nabinagar thana
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসিল্যান্ড অফিসে হামলার অভিযোগে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন (৩০) ও তার বাবা মো. আবুল বাশার মিয়াকে (৫০) মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে দুপুর ১২টার দিকে অফিসে ঢুকে ভাঙচুর ও মো. শফিকুল ইসলাম নামে অফিস কর্মচারিকে মারধরের অভিযোগে অফিস সহায়ক মো. আলমগীর হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মনির হোসেনদের বাড়ি পৌর এলাকার পূর্ব পাড়ায়।

অভিযোগের বরাত দিয়ে নবীনগর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মেজবাহ উদ্দিন জানান, জমি সংক্রান্ত কাজে গিয়ে কাগজ দিতে দেরি করায় এসিল্যান্ড অফিসে হামলা চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares