Main Menu

এএসআই আমির হত্যা মামলার প্রধান আসামী মামুন বন্দুক যুদ্ধে নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের সহকারী উপ- পরিদর্শক (এএসআই) নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি মামুন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দিনগত গভীর রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মামুন চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে সদর থানায় পাঁচটি মাদক, একটি অস্ত্র ও দুটি ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে এসব মামলা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। কয়েক মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৬ সালের ৩ জানুয়ারি করা ডাকাতির প্রস্তুতির একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জরি করেন।

র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, মামলার প্রধান আসামি মামুনকে ধরতে র‍্যাবের একটি দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী পাল্টা গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মামুন আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে সাদা পোষাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দপুর ব্রীজের কাছে আসামি ধরতে গিয়ে সদর থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির নিহত হয়েছেন। এতে আহত হন এএসআই মনির শংকর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares