Main Menu

এইচএসসি পরীক্ষায় নকল, সিসিটিভিতে ধরল প্রশাসন, ৫ পরীক্ষার্থী বহিস্কার ॥ এক শিক্ষকের জেল

[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এইসএসসি সমমান আলিম পরীক্ষায় চলাকালে শিক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে এক মাদরাসা শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ শিক্ষার্থীকে বহিস্কার করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানজিল কবির।
সোমবার উপজেলার কসবা মহিলা ডিগ্রী কলেজ আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মোঃ মনিরুল ইসলাম। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিনের রানিখার এমদাদুল বারী মাদরাসার শিক্ষক।
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সুত্রে জানা যায়, সোমবার সকালে পৌর শহরে অবস্থিত কসবা মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীকা চলাকালে ৩০১ নং কক্ষে পাঁচজন শিক্ষার্থীকে নকল সরবারাহ করার অভিযোগ উঠে রানিখার এমদাদুল বারী মাদরাসার শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে সেন্টারে বসানো সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা প্রশাসন।
শিক্ষার্থীদের নকল সরবরাহের সত্যতা প্রমানিত হওয়ায় শিক্ষক মনিরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির। পাশাপাশি শিক্ষকের সহায়তায় নকল করার দায়ে ওই পাঁচ শিক্ষার্থীকৈ বহিস্কার করা হয় এবং ৩০১ নং কক্ষে দায়িত্বরত আড়াইবাড়ী কামিল মাদরাসা দুই শিক্ষক আফসানা আক্তার ও মোঃ বাকিবিল্লাহকে আলিম পরীক্ষা চলাকালীন সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা আমিনুল ইসলাম জানান, কসবা মহিলা কলেজে আলিম পরীক্ষা কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে নকল সরকরাহ করার দায়ে মনিরুল ইসলাম নামে এক শিক্ষককে কারাদন্ড দিয়েছেন উপজেলা প্রশাশন। আড়াইবাড়ী মাদরাসার দুই শিক্ষককে সকল দায়িত্ব থেকে অব্যাহতি ও পাঁচজন পরীক্ষার্থীকে বহিস্কার করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানজিল কবির জানান, পরীক্ষা চলাকালীন সময়ে ৩০১ নং কক্ষে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগ উঠে । বিষয়টি সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত রানিখার এমদাদুল বারী মাদরাসার শিক্ষক মনিরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ওই কক্ষে দায়িত্বরত আড়াইবাড়ী মাদরাসার দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে এবং সরবরাহকৃত নকল করার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোর নজরদারীর ব্যবস্থা করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares