Main Menu

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ চেয়ে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীদের সংবাদ সম্মেলন

[Web-Dorado_Zoom]

bnp-28-10-16

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদারের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) পুনঃনির্বাচনের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীরা। শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিয়ন্দ ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রবি উল্লাহ ভূঁইয়া বলেন, গত ৭ মে চতুর্থ দফার নির্বাচনের সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কামাল ভূঁইয়ার সমর্থকরা ভোট কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই করেন। সে সময় থানার ওসি মোশাররফ হোসেন তরফদার আওয়ামী লীগ প্রার্থী ও তার লোকজনকে কেন্দ্র দখল করে অবাধে সিল মারতে সহায়তা করেন। ওই ঘটনার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে নির্বাচন কমিশন সচিবালয় তদন্তের ব্যবস্থা করে। একই অভিযোগ করেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ খান।তদন্তে সত্যতা পাওয়ায় কমিশন নির্বাচন বাতিল করে ৩১ অক্টোবর পুনঃনির্বাচনের তারিখ নির্ধারণ করে।সংবাদ সম্মেলনে দুই প্রার্থী অভিযোগ করেন, পক্ষপাতদুষ্ট এই ওসির অধীনে পুন‍ঃ ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তাই নির্বাচনের আগে তারা ওসির অপসারণ চান।এছাড়া ভোটগ্রহণের দিন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-বিজিবিসহ প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের দাবি জানান।

এ ছাড়া আইনমন্ত্রী আনিসুল হক এর ব্যক্তগত সহকারী রাশেদুল কায়সার জীবন ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে জনসভায় অংশ নিতে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ করেছেন তারা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আলী আজম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

bbbb






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares