নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
[Web-Dorado_Zoom]
নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় আলমনগর গ্রামে শুক্রবার সকালে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। সে আলমনগর গ্রাামের জসীম মিয়ার ছেলে ওবায়দুল্লাহ(২০)। অশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: সায়েমুল হুদা সায়েম তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করেন। তবে পরিবারের লোকজন বলছেন, মাথায় সমস্যা ছিল তাই সে আত্মহত্যা করেছে।
« বাঞ্ছারামপুরে সন্ত্রাসীর গুলিতে ইউপি চেয়ারম্যান আহত, আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি (Previous News)
(Next News) আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ চেয়ে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীদের সংবাদ সম্মেলন »



















