৭ নভেম্বর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রস্তুতিসভা
[Web-Dorado_Zoom]
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামলের শহরের পুনিয়াউটস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীম মো. আরিফ এবং জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন। সভায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
« ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ৫৬ কর্মচারীর বদলি (Previous News)
(Next News) ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা »



















