Main Menu

৫ উপজেলার ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এম এ এইচ মাহবুব আলমের বিনামূল্যে গাছের চারা বিতরণ

[Web-Dorado_Zoom]

IMG_0911ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট॥ ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, আখাউড়া, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার ৩৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও সদর বিআরডিবি’র চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম। গতকাল সোমবার ও গত রবিবার দিনব্যাপাী তিনি ৫ উপজেলার ৩৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই চারা বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী এমএএইচ মাহবুব আলম প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছেন। ইতিপূর্বে তিনি শিশুদেরকে বিদ্যালয়মুখী করতে আশুগঞ্জের বেশ কয়েকটি চাতালের শিশুদের মধ্যে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপরকণ বিতরণ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares