Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে গাঁজাসহ মিনি ট্রাক আটক

[Web-Dorado_Zoom]

bgb8216ডেস্ক ২৪::অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ মিনি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ কসবা উপজেলার সীমান্তবর্তী আকসিনা এলাকায় কসবা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে সকাল ০৭:০০ ঘটিকায় টহলদল ট্রাকটিকে থামার ইঙ্গিত করলে ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ২৫ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করেছে বিজিবি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares