Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান :: বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক

[Web-Dorado_Zoom]

23-11-15
জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৮ বোতল হুইস্কি, ৮৮ বোতল ফেন্সিডিল এবং ১.৫ কেজি ভারতীয় গাঁজাসহ বিভিন্ন প্রকার মালামাল আটক করেছে বিজিবি।

সোমবার দুপুর ১২০০ ঘটিকায় আখাউড়া উপজেলার নতুন বাজার সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গংগাসাগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ভারতীয় হুইস্কি আটক করা হয় ।

এছাড়া কসবা বিওপির টহলদল কর্তৃক ৭৫ বোতল ফেন্সিডিল, আজমপুর বিওপির টহলদল কর্তৃক ০৮ বোতল হুইস্কি, সিংগারবিল বিওপির টহল দল কর্তৃক ১৩ বোতল ফেন্সিডিল ও ১.৫ কেজি ভারতীয় গাঁজা এবং চন্ডিদার বিওপির টহল দল কর্তৃক ২২ বোতল হুইস্কি আটক করা হয়।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদকদ্রব্য ও চোরচালান বিরোধী অভিযান বিজিবি প্রতিনিয়ত অব্যাহত রাখছে। বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে সহযোগীতা এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares