হোটেল শ্রমিক শামা মিয়ার মৃত্যুতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের শোক
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উত্তর শেরপুরের বাসিন্দা, নিউ সিনেমা হল রোডস্থ খাওয়া দাওয়া হোটেলের শ্রমিক শামা মিয়ার মৃত্যুতে হোটেল শ্রমিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন পাঠান মরহুম শামা মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ
« সরাইলে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ (Previous News)



















