Main Menu

সুহিলপুরে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন বলেন, দুপুরে দিগন্ত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহত দুইজনই পুরুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares