Main Menu

সরাইলে ইউএনও হিসেবে যোগ দিলেন মীর কামরুজ্জামান কবির

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মীর কামরুজ্জামান কবির। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরাইলে যোগদানের আগে মীর কামরুজ্জামান কবির কক্সবাজারের ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুর জেলার বাসিন্দা।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares