Main Menu

সভাপতি মেয়র মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন:: ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০১৫ অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

20151213_185311(0)-1প্রেস রিলিজ:: ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০১৫ গতকাল ১৩ ডিসেম্বর-২০১৫ রবিবার সন্ধ্যায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন।

সভায় সমিতির বিভিন্ন কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। বার্ষিক অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন সমতিরি অর্থ-সম্পাদক মফিজুর রহমান বাবুল।
সভায় আগামী ৩১ ডিসেম্বর-২০১৫ বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয় এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মেয়র মোঃ হেলাল উদ্দিন কে সভাপতি, ডা. মোঃ বজলুর রহমান কে সহ-সভাপতি (১), মাহবুবুল বারী চৌধুরী মন্টু কে সহ-সভাপতি (২) মোঃ ইকবাল হোসেন কে সাধারণ সম্পাদক সহ মোট ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়। সভায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কার্যক্রমকে আরো গীতিশীল, জবাবদিহী মূলক সংগঠনে পরিনত করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares