Main Menu

সকলের দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে আমি আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারবো:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

[Web-Dorado_Zoom]

mayor31215ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় আমি দুইবার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছি। পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে আমি পৌরবাসীর সেবা করার মহান সুযোগ পেয়েছি। মানুষের ভালোবাসা প্রাপ্তিই আমার জীবনের শ্রেষ্ট অর্জন। আমার অভিজ্ঞতা ও পরিশ্রম এবং আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি পৌরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে আমি আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারবো।

মেয়র গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত মধ্যপাড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির উপরোক্ত কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন হাজী মোঃ মুসলিম মিয়া, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মোঃ কামাল আহমেদ, রফিকুল ইসলাম দুলাল, মোঃ জামাল উদ্দিন, মোঃ আব্দুল বাসেত, দুলাল পাল, হাজী আব্দুল কাইয়ুম, হাজী ওয়ালেস মেম্বার, হাজী মোঃ জাহাঙ্গীর, কবির হোসেন কানু, মোঃ হিরন মিয়া, মোঃ সেলিম উদ্দিন, মোঃ আব্দুল বাসেত, নুরুল ইসলাম, আলী আহমেদ সর্দার, মোঃ হুমায়ন কবির, বিশ্ব নাথ পাল, তাপস পাল, শেখ সাইমুল ইসলাম, জুরু মিয়া, লিয়াকত আলী সর্দার, মোঃ জহিরুল ইসলাম, এড. স্বপন, ওসমান গনী নয়ন, মনির খন্দকার, হাবিবুর রহমান পারভেজ, ইকবাল হোসেন, মোঃ রাসেল, নুরুল ইসলাম, জনি, রনি, ময়না প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares