Main Menu

রিয়াদে ব্রাহ্মণবাড়িয়ার তিন প্রবাসী অপহরণ: দেড় লাখ টাকা দিয়ে মুক্তি

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুই ভাইসহ তিন প্রবাসীকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তাদের নির্যাতন করে মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে দেড় লাখ টাকা দেওয়ার পর প্রায় ২০ ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
অপহৃত তিনজন হলেন বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে মো. কাউছার মিয়া ও মো. ইসলাম এবং একই উপজেলার ছলিমাবাদ গ্রামের আলম মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া। মাসুদ সম্পর্কে কাউছার ও ইসলামের খালু।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউছার তিন বছর আগে এবং তার ছোট ভাই ইসলাম এক মাস আগে সৌদি আরবে যান। তারা দুজন ও তাদের খালু মাসুদ রিয়াদে কর্মরত।
বৃহস্পতিবার রাতে কাজ শেষে খাবার খেতে যাওয়ার পথে রিয়াদের বাথা মার্কেট এলাকা থেকে ৮-৯ জনের একটি সংঘবদ্ধ চক্র তাদের জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। এরপর তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
শুক্রবার সকালে অপহরণকারীরা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তিন প্রবাসীকে নির্যাতনের দৃশ্যও স্বজনদের দেখানো হয় বলে পরিবারের সদস্যরা জানান।
তিন পরিবারের পক্ষ থেকে কাউছার ও ইসলামের মামা সৌদি আরবপ্রবাসী হাসান মিয়া অপহরণকারীদের দেড় লাখ টাকা দেন। পাশাপাশি বিষয়টি সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়।
অপহরণের প্রায় ২০ ঘণ্টা পর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে তিন প্রবাসীকে ছেড়ে দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান।
কাউছার ও ইসলামের মা হামিদা বেগম বলেন, ‘সারাদিন তাদের নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আমার ভাই সৌদি আরব থেকে দেড় লাখ টাকা দিয়েছে। অপহরণকারীরা আরও টাকা দাবি করেছিল। সন্ধ্যায় তারা ছেড়ে পেয়েছেন।’
মাসুদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, বৃহস্পতিবার রাতে তার স্বামী ও দুই ভাগনে অপহরণের শিকার হন। শুক্রবার সকালে স্বামীর মুঠোফোন থেকে ভিডিও কল করে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ সময় তাদের মারধর করে দেখানো হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, বিষয়টি অপহৃতদের পরিবারের কেউ থানায় জানাননি। তবে স্থানীয় কয়েকজন বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares