Saturday, August 8th, 2026
তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ১১ দলের স্মারকলিপি
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস ও বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং জনদুর্ভোগ লাগবে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ আক্তার স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী আমিরুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা মাইনুলRead More
মরিচা ধরা যন্ত্রপাতিতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চক্ষু বিভাগ নিজেই অন্ধ!
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) ২০১৮ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত চোখের কোনো চিকিৎসকই ছিলেন না। দীর্ঘ এই সময় মেডিকেল অফিসার দিয়ে চক্ষু বিভাগের চিকিৎসাসেবার কাজ চালানো হয়। এই সময়টাতে ব্যবহারের অভাবে অনেক যন্ত্রপাতিই মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া চিকিৎসক সংকটের কারণে সাড়ে সাত বছরের বেশি সময় ধরে চোখের সব ধরনের অস্ত্রোপচার বন্ধ আছে হাসপাতালটিতে। এর মধ্যে ব্যবহৃত না হওয়ায় চক্ষু বিভাগের প্রায় সোয়া কোটি টাকা মূল্যের যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে। এই হাসপাতালে বন্ধ আছে ছয় শয্যার চক্ষু ওয়ার্ড ও অস্ত্রোপচার কক্ষটিও। হাসপাতাল সূত্রে জানা গেছে, চক্ষু বিভাগে পরীক্ষারRead More
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউজ রোড এলাকা থেকে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে ওই এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকান্ড নাকি দূর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডের ওই চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও পরিবার সূত্রে জানাRead More
আশুগঞ্জে মেঘনা নদীতে সক্রিয় সরকারি জ্বালানি তেল পাচারকারী চক্র
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে সরকারি পাইপলাইন ও তেলবাহী জাহাজ থেকে রাতের বেলা জ্বালানি তেল (কনডেনসেট) চুরি ও পাচারের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলা এ কর্মকাণ্ডে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। অভিযোগ অনুযায়ী, আশুগঞ্জ প্রান্তে কনডেনসেট হ্যান্ডলিং স্থাপনা থেকে পাইপলাইনের মাধ্যমে জাহাজে তেল লোডের সময় এবং জাহাজ নদীতে অবস্থানকালে সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন কৌশলে কনডেনসেট সংগ্রহ করে পাচার করছে। চক্রটি নৌ পুলিশ, আশুগঞ্জ প্রশাসনের কতিপয় ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও কিছু সাংবাদিককে মাসোহারা দিয়ে প্রতি মাসে অর্ধকোটি টাকার বেশি অপরিশোধিত জ্বালানি তেল পাচার করছে। সাধারণত, পেট্রোবাংলার অধীনস্থ রূপান্তরিত প্রাকৃতিকRead More
‘না, আমি আওয়ামী লীগ করি না। অবশ্যই আমি আওয়ামী লীগ করি না।’
বিএনপি আইসিইউতে ঢুকলে বিএনপিকে, আওয়ামী লীগ ঢুকলে আওয়ামী লীগকে বাঁচাই-রুমিন ফারহানা
বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন না। তবে অন্যায় যার সঙ্গেই হোক, তার বিরুদ্ধে কথা বলাকে নিজের নৈতিক দায়িত্ব মনে করেন। সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি তাঁর কিছু বক্তব্য আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে—এমন সমালোচনা এবং তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ’ বলার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘না, আমি আওয়ামী লীগ করি না। অবশ্যই আমি আওয়ামী লীগ করি না।’ সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যদি ধরে নিই, সব অভিযোগই সত্য—আমি আওয়ামী লীগকে বাঁচিয়েRead More
সরাইলে ভুয়া পুলিশ ও তিন কেজি মাদকসহ তিনজন আটক
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে একজন ভুয়া পুলিশ পরিচয়দাতা ও তিন কেজি গাঁজাসহ দুইজন কে আটক করেছে সরাইল থানা পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে একজন ভুয়া পুলিশ অফিসার পরিচায় দাতা ও নারীসহ দুজন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। ভুয়া পুলিশ পরিচয় দাতার বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার রাজারবাগ গ্রামের নুরুল হক মিয়ার ছেলে মো, আশরাফুল ইসলাম (২০)।তিন কেজি মাদক সহ আটক করা হয়, জেলার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত হান্দু খার মেয়ে জান্নাত বেগম (১৮) ও তার সহকর্মী জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের কালামRead More
রিয়াদে ব্রাহ্মণবাড়িয়ার তিন প্রবাসী অপহরণ: দেড় লাখ টাকা দিয়ে মুক্তি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুই ভাইসহ তিন প্রবাসীকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তাদের নির্যাতন করে মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে দেড় লাখ টাকা দেওয়ার পর প্রায় ২০ ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অপহৃত তিনজন হলেন বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে মো. কাউছার মিয়া ও মো. ইসলাম এবং একই উপজেলার ছলিমাবাদ গ্রামের আলম মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া। মাসুদ সম্পর্কে কাউছার ও ইসলামের খালু। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউছার তিন বছর আগে এবং তার ছোট ভাই ইসলাম এক মাস আগে সৌদিRead More



















