Main Menu

মানুষের ভালোবাসা প্রাপ্তিই আমার জীবনের শ্রেষ্ট অর্জন-মেয়র মোঃ হেলাল উদ্দিন।

[Web-Dorado_Zoom]

20151017_170620ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় আমি দুইবার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছি। পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে আমি পৌরবাসীর সেবা করার মহান সুযোগ পেয়েছি। এই জন্য মহান আল্লাহর তায়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাচ্ছি। মানুষের ভালোবাসা প্রাপ্তিই আমার জীবনের শ্রেষ্ট অর্জন। আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে আমি আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারবো।
মেয়র গতকাল শনিবার বিকালে উত্তর পৈরতলা খানকায়ে চিশতিয়া জামে মসজিদ মাঠে গ্রামের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও মুরুব্বিদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। এলাকার বিশিষ্ট ব্যক্তি হাজী মমতাজ উদ্দিন মালু মিয়ার সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুসলিম মিয়া, ফরিদ মিয়া সর্দার, জেলা চেম্বারের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ শাহ্জাহান মিয়া, সাবেক কমিশনার আবুল হোসেন শ্যামল, হাজী জব্বার মিয়া, হাজী সাহেদ মিয়া, আলী মিয়া, তাহের মিয়া, হাজী সুরুজ মিয়া, আমির আলি মিয়া, মিজু মিয়া, মরম মিয়া, ইসরাইল মিয়া, হামদু মিয়া, বাবু গনেশ দাস, অনিল চক্রবর্তী, কিসমত আলী, আনিস মিয়া, বাছির মিয়া, আব্দুল হাসিম মিয়া, বাবু মিয়া, নয়ন মিয়া, জাবের মিয়া, দুলাল মিয়া, বসির আহমেদ ছুট্টু মিয়া, আলী মিয়া প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আলাউদ্দিন আলাল। সভায় দলমত নির্বিশেষে এলাকার প্রায় সকল মুরুব্বী ও যুবকবৃন্দ অংশ গ্রহন করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares