Main Menu

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ আটক ৪

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের এলাকা ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার মো. মামুন মিয়া (৩০), সিয়াম সরকার (২৮), মো. স্বপন (২০) ও সোনারামপুর এলাকার নজরুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা, লোহার কাটার, দুটি ছোরা, লোহার রেঞ্জ, ছোট কাঁচি ও পেরেক উদ্ধার করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, সরাইল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রাতে টহলে ছিলেন । এ সময় শাহবাজপুর এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার কৃত নজরুল ইসলামের বিরুদ্ধে আশুগঞ্জ ও বিজয়নগর থানায় ডাকাতি, চুরি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। সিয়াম সরকারের বিরুদ্ধেও ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares