Main Menu

ব্রাহ্মনবাড়িয়ায় কাজী জাফরের শোক সভা ও দোয়া মাহফিল

[Web-Dorado_Zoom]

doa
জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। তাই দেশে এই মূহুর্তে কাজী জাফরের মত মহান দেশপ্রেমিক নেতা প্রয়োজন। তিনি আজ (শনিবার) বিকেলে ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী প্রবীন রাজনীতিবিদ ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফরের শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সেলিম মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব সংহতির আহ্বায়ক মহসিন সরকার, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ এসএম শামীম, জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহিদ খান লাভলু। পরে কাজী জাফর আহমেদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares