Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে পরিচ্ছন্ন পৌরসভা গঠনে কাজ করতে চাই — নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

nayarkabirগত শুক্রবার দক্ষিণ মৌড়াইলে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সহধর্মিনী বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী নায়ার কবীর।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক এডঃ কামরুজ্জামান অপু, মোঃ কামাল আহমেদ, মোঃ দিদারুল আলম, যুতি আক্তার, সজিবুল হাসান সবুজ, রোকেয়া বেগম, ডলি আক্তার, মাহমুদা বেগম প্রমুখ। সভায় নায়ার কবীর বলেন, পৌরবাসীর কল্যাণে কাজ করতে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া চাই। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে পরিচ্ছন্ন পৌরসভা গঠনে কাজ করতে চাই। আমি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে প্রার্থী হতে চাই। আপনারা জানেন বিগত পৌর নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলাম। কিন্তু দলের সিদ্ধান্তে আমার প্রার্থীতা প্রত্যাহার করেছিলাম। এবার আমি আমার নেতা মোকতাদির চৌধুরী এমপি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য দাবি রাখি। আমি আশা করি আমার নেতাসহ দল আমার দাবী সুবিবেচনা করবেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares