Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয়মেলা ২০১৬ শুরু

[Web-Dorado_Zoom]

mbmডেস্ক ২৪:: আজ ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সপ্তাহব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয়মেলা ২০১৬ এর শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবঃ এ বি তাজুল ইসলাম এমপি।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) রাজন কুমার দাস, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।

4936এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় ফিতা কেটে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। পরে ঐতিহাসিক সেই ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানের সুরে সুরে শুরু হয় বিজয় মেলার মূল আনুষ্ঠানিকতা। এরপর অতিথিবৃন্দ ‘মুক্তিযদ্ধের বিজয় মেলা-২০১৬’ এর স্মারক উন্মোচন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares