ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল ও ছাত্রদলের মিছিলে বাধা, পুলিশের গুলিতে আহত ১, আটক ২
[Web-Dorado_Zoom]
কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল ও ছাত্রদল এর বিক্ষোভ মিছিলে পুলিশ বাধায় পণ্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা প্রদান করে ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিতে জেলা যুবদলের আহবায়ক মনির হোসেনের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় আরো ৩জন আহত হয়। পুলিশ এসময় রাব্বি ও সুমন নামে দুইজন যুবদল কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন আটকের কথা স্বীকার করলেও গুলি বর্ষনের কথা অস্বীকার করেন।
« ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ (Previous News)
(Next News) কসবায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা »



















