
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা প্রদান করে ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিতে জেলা যুবদলের আহবায়ক মনির হোসেনের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় আরো ৩জন আহত হয়। পুলিশ এসময় রাব্বি ও সুমন নামে দুইজন যুবদল কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন আটকের কথা স্বীকার করলেও গুলি বর্ষনের কথা অস্বীকার করেন।