Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ত্রীর আত্মহত্যা, থানায় মামলা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের স্ত্রী অনামিকা সরকারের (২১) রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মারা যান তিনি।

বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাতে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনামিকার স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে অনামিকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা আমরা এখনো জানি না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় মামলা করতে আসেনি জানিয়ে ওসি অপূর্ব হাসান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করেছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান।

অনামিকার পরিবার সূত্রে জানা যায়, রাজ কুমার ও অনামিকার বিয়ে হয় ২০১৯ সালে। এর আগে গত রোববার (২২ মে) ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্ক সংলগ্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের সরকারি ডরমেটরিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অনামিকা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে, এরপর শহরের নিউ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের নিউ ল্যাব এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাহেদ মিয়া বাবুল বলেন, অনামিকা সম্ভবত ফাঁসিতে ঝুলে ছিলেন। তাকে সদর হাসপাতালে নেওয়ার পর বলা হয়, আইসিইউ সাপোর্ট লাগবে। পরে আমাদের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর গত ২৩ মে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares